শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিবুর রহমান প্লাজার সামনে ৫০-৬০ জনের একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখা।
মিছিলটি ভিক্টোরিয়া রোড হয়ে নিরালা মোড়ে শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক এতে নেতৃত্ব দেন।
.png)
এ সময় সদস্য সচিব সালেহ মোহম্মদ সাফি ইথেন, সদর উপজেলার আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, কাপুরুষের মতো যাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের পেতাত্বারা আবারো কাপুরুষের মতো গতকাল আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে হত্যার মতো ঘৃণিত কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তারা হত্যার সঙ্গে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।