বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
জানা যায়, আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকাস্থ রেডিয়্যান্স গার্মেন্টস শ্রমিকরা ফ্যাক্টরির সামনে আগস্ট মাসের বেতনসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ফ্যাক্টরির গেটের সামনে আশুলিয়া সি এন্ড বি আনোয়ার জং সড়কে অবস্থান নেন।
.png)
মালিক পক্ষ দুপুর ১২টার দিকে বেতন পরিশোধ করার কথা জানালেও শ্রমিকরা তা মেনে না নিয়ে অবস্থান কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে আর্মি ও শিল্পপুলিশ শ্রমিকদের বুঝিয়ে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। বর্তমানে উক্ত রাস্তা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।