ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৪
আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা। ফাইল ফটো

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার লক্ষ্মীপুরা এলাকাসহ আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টে কর্মরত শ্রমিকরা সর্বনিম্ন ১৮ হাজার টাকা বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বেতন বৃদ্ধি ও সর্বনিম্ন ১৮ হাজার টাকা বেতনসহ বিভিন্ন দাবিতে  আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট শ্রমিকরা ফ্যাক্টরির সামনে উৎপাদন কাজ বন্ধ করে এ বিক্ষোভ করেন। এতে প্রায়  ১০০-১৫০ শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে ৭ শতাধিক শ্রমিক রয়েছেন।

ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

গাজীপুরে বিভিন্ন শিল্পকারখানায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় এ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!