ঘটনার পর থেকে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রামমুখী লেন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মীরসরাইয়ের চিনকি আস্তানা রেলস্টেশন কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। বিষয়টি নিয়ন্ত্রণকক্ষে জানানোর পর উদ্ধারকাজ শুরু হয়েছে।
.png)
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর থেকে মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে মীরসরাই চিনকি আস্তানা রেলস্টেশন এলাকা পার হলে মালবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা।