সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর-বোয়ালমারি সড়কের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ আলমসাধুচালক বাবু শাহ কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। দ্রুতগতির আলমসাধু নিয়ে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে পৌঁছলে রাস্তার ওপর দুটি কুকুরকে শুয়ে থাকতে দেখেন তিনি। এ সময় তিনি কুকুর দুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু আলমসাধুটি উল্টে গিয়ে বাবুর মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
.png)
দামুড়হুদা মডেল থানার ওসি মো আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ থানা হেফাজতে আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।