সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে নাছির উদ্দিন ও সহিদুল ইসলাম সাচ্চা (নিহতের চাচাতো মামা) এবং একই গ্রামের সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন।
.png)
সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার কোদালিয়া গ্রামের আন্তাব আলীর জমির ওপর দিয়ে পানির ড্রেন করার সময় আসামি সহিদুল ইসলাম সাচ্চার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর আসামিরা আন্তাব আলীর ছেলে কাউছার ও মিল্টনকে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাউছার ও মিল্টন মারা যায়।
পরেরদিন নিহতের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা করে। দীর্ঘ শুনানী শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।