শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বাটিকামারী কুমার নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন জীবন। মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে, জীবন মুকসুদপুর উপজেলার বাটিকামরী গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
.png)
নিহতের ভগ্নিপতি ছাব্বির মোল্যা জানান, দুপুরে জীবন কুমার নদীতে গোসলে নামে৷ সাঁতার কম জানায় পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ৪ ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।