রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইয়াগির প্রভাবে ঘন্টায় ২৩০ কিলোমিটারের (১৪৩ মাইল) বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং দ্বীপটির সাড়ে চার লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
জনপ্রিয় পর্যটন শহর হাইনানে স্থানীয় সময় শুক্রবার আঘাত হানে টাইফুন ইয়াগি। সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর তিনটা পর্যন্ত হাইকুতে অবস্থিত হাইনান দ্বীপের প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হবে।
.png)
এদিকে প্রতিবেশী গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে যে, তারা ৫ লাখ ৭৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনে ইয়াগির তাণ্ডবে অন্তত ১৩ জন প্রাণ হারায়।