ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলের হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ৭ সেপ্টেম্বর ২০২৪
গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলের হামলা, নিহত ২৭
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যে ইসরায়েলের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গাজার সব এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটিতে বিমান হামলায় ৮ জন নিহত হয়েছেন। উপত্যকার বৃহত্তম এবং ঐতিহাসিক শরণার্থী শিবির নুসেইরাতে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী এবং দু’জন শিশু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খান ইউনিস, রাফা, জেইতুনের বাসিন্দাও রয়েছেন।

গাজা উপত্যকার শিশুদের জন্য পোলিও টিকাদান কার্যক্রম গত ১ সেপ্টেম্বর থেকে চলছে। শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচি তত্ত্বাবধানে রয়েছে জাতিসংঘের তিন অঙ্গসংগঠন-বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা আনরোয়া। টিকাদান কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন ৯ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলি বাহিনী এবং হামাস।

Advertisement

এবার টিকাদান কর্মসূচির মেয়াদ ছিল ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর। তবে ৩ সেপ্টেম্বর গাজার সীমান্তবর্তী শহর রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের দাবিতে কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে। কারণ, যুদ্ধ পরিস্থিতির কারণে রাফায় অনেক শিশু টিকা পায়নি।  

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা আনরোয়ার পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় পোলিও টিকা খাওয়ানো হয়েছে প্রায় ৩ লাখ ৫৫ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। আমাদের লক্ষ্য গাজার ১ থেকে ১০ বছর বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা।

এদিকে, ইসরায়েলি বাহিনী গাজা শহরের জেইতুন শহরতলিতে হামাসযোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। সেখানের বাসিন্দারা বলেছেন, খান ইউনিসের পূর্বে পার্শ্ববর্তী এলাকায় এবং মিশরের সীমান্তের কাছে রাফাতে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কগুলো এক সপ্তাহেরও বেশি সময় ধরে টহল দিচ্ছে ও বেশ কয়েকটি বাড়ি উড়িয়ে দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!