ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় জাতীয় সংগীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ৬ সেপ্টেম্বর ২০২৪
নওগাঁয় জাতীয় সংগীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নওগাঁ জেলা শাখার উদ্যোগে ‘হাজার শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জাতীয় সংগীত’ নিয়ে চক্রান্ত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের মুক্তির মোড় শহিদ মিনার প্রাঙ্গণে নওগাঁ জেলার বিভিন্ন সাংস্কৃতিক নেতাকর্মীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মানবাধিকার কমিশন নওগাঁর সভাপতি চন্দন কুমার দেব, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, সিপিবি নওগাঁ সদরের সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা এবং বাসদ নওগাঁ জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন মুকুল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!