ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭, ৩০ আগস্ট ২০২৪
নওগাঁয় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাপের কামড়ে নিধুরাম হাজরা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দোহালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নিধুরাম হাজরা সদর ইউপির দোহালী গ্রামের শ্রী অভিরাম হাজরার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ গরুর শেটে খাবার দিতে যান নিধুরাম। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। বিষয়টি পরিবারের লোকজনকে জানালেও কি সাপ সেটি বলতে পারেননি। পরে অবস্থার অবনতি হলে  তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এক ডোজ এন্টিভেনম দেন চিকিৎসক। এন্টিভেনম দেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

Advertisement

মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, সাপের কামড়ে আক্রান্ত রোগী হাসপাতালে আসতে দেরি করে ফেলেছিল। ফলে এন্টিভেনম দেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!