ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় জেলা যুবদলের সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২৪
সাতক্ষীরায় জেলা যুবদলের সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
ফাইল ফটো

জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে বিলুপ্ত করা সাতক্ষীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের অব্যাহতি প্রদান করা হলো। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের ৪ ডিসেম্বর সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও রাজনৈতিক কর্মসূচি যথাযথভাবে পালনে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টাকে প্রধান সমন্বয়ক, সাতক্ষীরা পৌর শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. আলিম উজ জামানকে সহকারী সমন্বয়ক করে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!