ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রবাসীর বাসায় ঢুকে যুবদল নেতাদের লুটপাট, ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রবাসীর বাসায় ঢুকে যুবদল নেতাদের লুটপাট, ভিডিও ফাঁস
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে যুবদলের দুই নেতা। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

গত ২৮ আগস্ট তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ৮ থেকে ১০ জন সঙ্গীসহ প্রবাসীর ফ্লাটে হামলা চালায় যুবদল নেতা নাহিদ এবং অভি। এসময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

Advertisement

ভুক্তভোগী প্রবাসী পাভেল জানান, গত ২৮ আগস্ট রাতে ৮ থেকে ১০ জন লোক তার নাখালপাড়ায় বাসায় হামলা চালায়। দারোয়ানকে মারধর করে তার ফ্লাটের মধ্যে প্রবেশ করে। এসময় বাসায় থাকা নগদ ৮ লাখ টাকা এবং ১০ ভরি সোনা নিয়ে যায়। দারোয়ান বাধা দিতে চাইলে তাকেও মারধর করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লুটপাটকারীরা হলেন ঢাকার মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য, অভি আজাদ চৌধুরী নাহিদ। অন্যজন হলেন খিলগাঁও থানা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব অভি।

এসব অপকর্মের বিষয়ে অভি আজাদ চৌধুরী নাহিদ জানান, এসবের সাথে তিনি জড়িত নন।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!