ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় সড়কে শ্বশুর-জামাই নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৪
গাইবান্ধায় সড়কে শ্বশুর-জামাই নিহত
ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম ও তার মেয়ের জামাই শামীম মণ্ডল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বকচর এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল ইসলাম (৪০) উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে। এছাড়া তার জামাই শামীম মণ্ডলের (২৫) বাড়ি পার্শ্ববর্তী কোমরপুর গ্রামে।

Advertisement

আরো পড়ুন>>কুমিল্লায় সড়কে প্রাণ গেল ৪ জনের

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে জাহিদুল ইসলাম তার মেয়ের জামাই শামীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বগুড়া থেকে গোবিন্দগঞ্জে আসছিলেন। পথে বকচর এলাকায় পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলসহ দুজনেই মহাসড়কের ওপর ছিটকে পড়েন। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!