সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পেছনে ডোবায় পড়ে রাহাত নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
শিশু রাহাত শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়া গ্রামের গার্মেন্টসকর্মী মো. শাহিন শেখের ছেলে।
.png)
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু রাহাত তার মামা ৫ বছর বয়সী হৃদয়ের সঙ্গে খেলা করছিল। এ সময় তার নানি কাজে ব্যস্ত ছিলেন। শিশুটির মামা কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাতকে কোথাও দেখতে পায় না।
বাড়ির সবাই আশপাশে খোঁজাখুজির একপর্যায়ে তার নানি বাড়ির পেছনে থাকা খালে নেমে শিশু রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।