ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২৪
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার ভোরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম কাশিদারামপুর চর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে।

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন হৃদয়। গত পরশু তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪, সিপিসি-৩ এর আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

Advertisement

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন হৃদয়। ২০২২ সালের ৮ আগস্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি কারাগার থেকে পালিয়ে যান।

র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!