এর আগে সাংবাদিক নাদিম হত্যার অভিযুক্ত মূল হোতা প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, রেজাউল, রাকিব, মুনিরসহ ৪ জনকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
রোববার সকালে র্যাবের একটি দল বাবুসহ চার আসামিকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে। এ সময় থানা চত্বরে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্য ও স্বজনরা খুনিদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
.png)
রোববার দুপুর সাড়ে ১২টা দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তানভীর আহমেদ ৯ জনের রিমান্ড মঞ্জুর করেন। জামালপুরে আটক ৯ জনকে শনিবার বিকেলে আদালতে তোলা হয়। রোববার তাদের শুনানি হয়। এতে সুমন, মিলন, তোফাজ্জল ও আইনাল হককে ৪ দিন করে এবং কফিল উদ্দিন, ফজলু মিয়া, শহিদ, মকবুল, ওহিদুজ্জামানকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউনুস আলী বলেন, বিচারক দীর্ঘক্ষণ দুই পক্ষের কথা শুনেছেন।
গত বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানি নাদিম। সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।