মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে সার বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কীটনাশকের সঙ্গে ভালো কীটনাশক রাখার অপরাধে এ জরিমানা করা হয়।
মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ জানান, অনেকদিন ধরেই বামনপাড়া মেসার্স আমানুল্লাহ ট্রেডার্স নামক বিএডিসি ও বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সারের অতিরিক্ত মূল্য নেয়া ছাড়াও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম সেখানে অভিযান চালায়।
.png)
অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির মালিক মো. আমানুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে আর এ ধরনের কাজ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো. রিয়াজ মাহমুদ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।