ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা সাড়ে ৬ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ১ সেপ্টেম্বর ২০২৪
নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা সাড়ে ৬ লাখ
ছবি- ডেইলি বাংলাদেশ

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে বন্যার ত্রাণসামগ্রী (মুড়ি, চিরা, গুড় ইত্যাদি) ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি করা হয়।

রোববার ঢাকা মহানগরে অধিদফতরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম বনানী বাজার, কল্যাণপুর, কলাবাগান ও মোহাম্মদপুর টাউনহল এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

দেশের ৫২টি জেলায় অধিদফতরের ৫৭টি টিম একযোগে কাজ করেছে। অভিযানে মোট ১১৫টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

Advertisement

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!