ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইটনায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ ড্রেজার মেশিনসহ আটক ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৩১ আগস্ট ২০২৪
ইটনায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ ড্রেজার মেশিনসহ আটক ৩
ইটনায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ ড্রেজার মেশিনসহ আটক ৩। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ আগস্ট) বিকেলে সদর ইউনিয়নের বলদাঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- করিমগঞ্জ উপজেলার মৃত আছম আলীর ছেলে মো. সুমন মিয়া, একই উপজেলার মৃত উস্তম আলীর ছেলে ছোহরাব উদ্দিন এবং বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার আবদুল্লাহ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অনুনোমোদিত ড্রেজার দ্বারা বালু উত্তোলন করা হচ্ছে- এমন খবর সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ইটনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের কাছে স্থানীয় লোকজন এমন খবর দেন। স্থানীয় লোকজন অবৈধভাবে বালু উত্তোলনে নিযুক্ত শ্রমিকদের আটকে রাখেন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে বলদা ঘাটে ইটনা আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. শাহরিয়ার শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

Advertisement

এরপর একটি অনুনোমোদিত ড্রেজার, একটি অনুনোমোদিত বল গেট এবং তিনজনকে আটক করা হয়। সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এছাড়াও অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত জেলার করিমগঞ্জের সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের টিপু, আমিন মিয়া, এনায়েত কবির, আবু তালেব ও আপেল মিয়ার নাম উল্লেখ করেন।

ইটনা থানার ওসি মো. জাকির রব্বানী জানান, সেনাবাহিনী জব্দকৃত ড্রেজারসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!