ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে পুলিশের অভিযানে বালুভর্তি নৌকাসহ গ্রেফতার ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ২৯ আগস্ট ২০২৪
সুনামগঞ্জে পুলিশের অভিযানে বালুভর্তি নৌকাসহ গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৫০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ২টি নৌকাসহ ৪ জনকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- তাহিরপুর থানার রহমতপুর গ্রামের আবুল হোসন (৩২), মোদেরগাঁও গ্রামের দানা মিয়া (২৭), ইউসুফপুর গ্রামের সালমান মিয়া (২২) ও সিনবাত মিয়া (২৮)।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শগ্রাম গ্রামস্থ যাদুকাটা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫ হাজার টাকা।

Advertisement

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!