[ দেশজুড়ে ]
রাজশাহী বিভাগীয় যুবদলের মতবিনিময় সভা
রাজশাহী বিভাগীয় যুবদলের মতবিনিময় সভা। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়ায় বৈষম্যহীন, নিরাপত্তা, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বোয়ালিয়ার সাহেব বাজার মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগীয় যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!