ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে মেডিকেল টেকনোলজিস্টদের ১২ দফা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১ সেপ্টেম্বর ২০২৪
রংপুরে মেডিকেল টেকনোলজিস্টদের ১২ দফা
রংপুরে মেডিকেল টেকনোলজিস্টদের ১২ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্য নিরসনের লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃত্বে মেডিকেল টেকনোলজিস্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর ধাপ শিমুলবাগ কমিউনিটি সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, আল-আমিন মেডিকেল টেকনোলজিস্ট, গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টার। তৌফিকুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট, গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টার। মাহমুদুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট, এশিয়া ডায়াগনস্টিক সেন্টার, রংপুর। মামুন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট জেনারেল ডায়াগনস্টিক সেন্টারসহ রংপুরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্টরা।

Advertisement

এ মতবিনিময় সভায় টেকনোলজিস্টরা তাদের ১২টি দাবি তুলে ধরেন-

১) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুপাতিক হারে ১:৩:৫ (১ জন ডাক্তারের বিপরীতে ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট) আনুপাতিক হার অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রদান করতে হবে।

২) বাংলাদেশের সব ডিপ্লোমার ন্যায় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদেরও দশম গ্রেড পদমর্যাদা এবং গ্রাজুয়েট (বিএসসি) মেডিকেল টেকনোলজিস্টদের নবম গ্রেড পদ তৈরি করতে হবে।

৩) জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সঠিক রোগ নির্ণয়ের জন্য স্বাধীনভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র অধিদফতর (DGMST) Directorate General Of Medical Technology তৈরি করতে হবে।

৪) IHT (Institute Of Health Technology) এর নাম পরিবর্তন করে College of Medical Science & Technology (CMST) এবং ঢাকা IHT কে বিশ্ববিদ্যালয় (DUMST/BUMST) ঘোষণা করতে হবে।

৫) মেডিকেল টেকনোলজিস্টদের জন্য দেশে এবং দেশের বাইরে উচ্চশিক্ষা (MSC, PHD) নিশ্চিত করতে হবে, প্রফেশনাল বিসিএস চালু করতে হবে এবং দেশে গবেষণা সেল স্থাপন করতে হবে।

৬) দেশের বিভিন্ন ডায়াগনস্টিক এবং হাসপাতালে নন ডিপ্লোমা বা নন ডিপ্লোমা বা নন মেডিকেল পার্সন দিয়ে কাজ চালায়। ফলে ভুল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ভুল চিকিৎসা হয়। তাই দ্রুত মেডিকেল টেকনোলজিস্টদের স্বতন্ত্র কাউন্সিল তৈরি করে লাইসেন্স প্রদান করে মনিটরিং করে ভুয়া মেডিকেল টেকনোলজিস্ট অপসারণ করতে হবে।

৭) বাতিল করতে হবে: (ক) ২০১৮ সালের স্বাস্থ্য গেজেটে মেডিকেল টেকনোলজিস্ট পেশা কে নন মেডিকেল পার্সন ঘোষণা করা হয়, অবিলম্বে এই গেজেট বাতিল করতে হবে। (খ) ২০২০ স্ট্যান্ডার্ড সেটআপ গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের অন্তর্ভুক্ত করা হয় নাই। (গ) ২০২৪ সালে স্বাস্থ্য সুরক্ষা আইন এ মেডিকেল টেকনোলজিস্ট পেশার নাম উল্লেখ করা হয় নাই। তাই অবিলম্বে এই আইন সংশোধন বা বাতিল করতে হবে।

৮) মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির নিরাপত্তার জন্য প্রাইভেট নীতিমালা প্রণয়ন করতে হবে ও বেতন কাঠামো কর্মঘণ্টা নির্ধারণসহ সব ঝুঁকি ভাতা প্রদান করতে হবে।

৯) মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতি দিতে হবে।

১০) মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের শিক্ষানবিশকালে ইন্টার্ন ভাতা প্রদান করতে হবে।

১১) সব সরকারি স্বাস্থ্যসেবায় জনস্বার্থে জনবল (মেডিকেল টেকনোলজিস্ট) নিয়োগ দিয়ে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা চালু করতে হবে।

১২) মেডিকেল টেকনোলজিস্টদের সব আউটসোর্সিং নিয়োগ বাতিল করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!