ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে ১১ দফা দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১ সেপ্টেম্বর ২০২৪
টঙ্গীতে ১১ দফা দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেইট এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ‘পিপলস সিরামিক লিমিটেড’ নামে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে কারখানা সামনে অবস্থান করেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

জানা যায়, রোববার সকালে অন্তত সাড়ে ৬০০ জন শ্রমিক উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। পাশাপাশি তাদের বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে কারখানা সামনে অবস্থান করেন। পরবর্তীতে বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি সমাধানের লক্ষে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়। এ সময় ঘটনাস্থলে শিল্পপুলিশ উপস্থিত ছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!