ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত গাড়ির সামনে তরুণের ঝাঁপ!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ১ সেপ্টেম্বর ২০২৪
চলন্ত গাড়ির সামনে তরুণের ঝাঁপ!
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের খুলশী থানার টেকনিক্যাল মোড় এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদমান ছামিদুর রহমান নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

রোববার (১ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদমান নগরের ষোলশহর এলাকার আল মাদানি সড়কের বাসিন্দা ওবায়দুর রহমানের ছেলে।

খুলশী থানার ওসি কবিরুল ইসলাম বলেন, ভোরে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। এতে দেখা গেছে- একটি কাভার্ডভ্যানের সামনে লাফ দেন তিনি। এরপর কাভার্ড ভ্যানটি তাকে টেনে কিছু দূরে নিয়ে যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!