ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনি, মুহূর্তেই প্রাণ গেল তরুণের 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১ সেপ্টেম্বর ২০২৪
মোবাইল চুরির অভিযোগে গণপিটুনি, মুহূর্তেই প্রাণ গেল তরুণের 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

মোবাইল চুরির অভিযোগ উঠেছিল এক তরুণের বিরুদ্ধে। এরপর তাকে ঘিরে ধরে উত্তেজিত জনতা। একপর্যায়ে শুরু হয় বেধড়ক মার। এ সময় পুলিশের একটি টিম গেলেও তাতে বাধা দেওয়া হয়। পরে মৃত অবস্থায় ওই তরুণকে হাসপাতালের জরুরি বিভাগে ফেলে চলে যায় তারা।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গোল চত্বরের সামনে।

পুলিশ জানায়, মোবাইল চুরির অভিযোগে ওই তরুণকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এ সময় পুলিশের একটি টিম গেলেও তাতে বাধা দেওয়া হয়। পরে মৃত অবস্থায় অজ্ঞাত ওই তরুণকে জরুরি বিভাগে ফেলে চলে যায় কয়েকজন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলীম উদ্দীন বলেন, মোবাইল চুরির অভিযোগে একজনকে মারধর করতে করতে ওয়ার্ড থেকে হাসপাতালের নিচে নিয়ে আসে কয়েকজন। এ সময় পুলিশ গেলেও তাদের দিকে তেড়ে আসে মারধরকারীরা। ওই তরুণের পরিচয় জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!