ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ হারালেন ২ যুবক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ১৪ আগস্ট ২০২৪
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ হারালেন ২ যুবক
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গী উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই দুই যুবকের পরিচয় জানা যায়নি। তাদের উভয়ের বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে বাসে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Advertisement

টঙ্গী পূর্ব থানার ওসি রাফিউর করিম বলেন, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!