সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ওষুধ প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে গণপিটুনির শিকার হন তিনি।
আটককৃত সারোয়ার হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার রাধীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন।
.png)
জানা যায়, সোমবার বিকেলে উপজেলার নয়াপুর বাজারে নিজেকে ওষুধ প্রশানের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান সারোয়ার। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। একপর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও ওষুধ প্রশাসনের চাকরিজীবীর প্রমাণপত্র চাওয়ায় তা দেখাতে পারেননি। এ সময় তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপার্দ করে। তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটকের পর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।