ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে ৪ ছেলের জন্ম দিলেন গৃহবধূ সাদিয়া

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪০, ৩০ আগস্ট ২০২৪
একসঙ্গে ৪ ছেলের জন্ম দিলেন গৃহবধূ সাদিয়া
কুমুদিনী হাসপাতাল -ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একসঙ্গে চার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন সাদিয়া।

সাদিয়া আক্তার জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের অটোরিকশাচালক আল আমিন শিকদারের স্ত্রী।

সাদিয়ার স্বামী আল আমিন জানান, এর আগে সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে গত ১৪ আগস্ট মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে দুপুর ১২টা ২৬ মিনিটে দুজন ও ১২টা ২৭ মিনিটে দুই শিশুর জন্ম হয়। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালের এনআইসিইউতে (নবজাতক নিবিড় যত্ন ইউনিট) ও অন্য দুই শিশুকে মায়ের কাছে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. শাহনেওয়াজ খান অপারেশন করেন। তবে এখনো সন্তানদের কোনো নাম দেওয়া হয়নি।

Advertisement

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক বলেন, দুপুরে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া শিশু ও মা সুস্থ রয়েছে। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!