ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামিন পেলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২৮ আগস্ট ২০২৪
জামিন পেলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল ১ম আদালতের বিচারক মো. মাহমুদুল হাসান এর আদালত তাকে জামিন দেন।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোকলেছুর রহমান জানান, সহিদুরের জামিন মঞ্জুরের কাগজপত্র বেলা তিনটার দিকে কারাগারে আসে। পরে সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হন। 

Advertisement

টাঙ্গাইলে আওয়ামী লীগের ভেতরে গ্রুপিংয়ের কারণে দীর্ঘদিন ধরে জামিনের আবেদন করার পরেও মুক্তির জামিন মেলেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় টাঙ্গাইল জজ আদালতে তার জামিনের আবেদন মঞ্জুর করে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!