এলাকাবাসী ও থানা সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সোনাতলা নতুন বন্দর (ঘোড়াপীর) এলাকার মৃত আকবর আলী খন্দকারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী খন্দকারের মালিকানাধীন ঘোড়পীরস্থ টিন ও লোহার গুদামে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ওই ব্যবসায়ীর ছেলে শফিকুল ইসলাম রোমান (৩৭) বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এরপর ২০-২৫ জনের ওই দুর্বৃত্ত দল ব্যবসায়ী শাহজাহান খন্দকারের বাসার গেটে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় ওই ব্যবসায়ীর ছোট ছেলে জিহাদ (১৫) ও ভাতিজা জুলেট (২৫) বাধা দিলে দুর্বৃত্তরা তাদেরকেও মারপিট করে। এ ব্যাপারে থানায় মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।
.png)
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এখনো কোনো অভিযোগ পাননি বলেও জানান তিনি।