ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, থানায় অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৯, ২৮ আগস্ট ২০২৪
নেত্রকোণায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, থানায় অভিযোগ
ফাইল ছবি

নেত্রকোণার আটপাড়ায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় মাজহারুল ইসলাম গোলাপ (৫৫) আহত হয়েছেন। গত ৭ আগস্ট উপজেলার সোনাজুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত মাজহারুল ইসলাম গোলাপ বাদী হয়ে মাজহারুল ইসলাম মাজু (২৮), সিরাজুল ইসলাম (৭০), কালিসহ (৪০) তিনজনের নাম উল্লেখ করে গত ১৪ আগস্ট আটপাড়া থানা একটি অভিযোগ দায়ের করেছেন। 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট দুপুরে নিজ জমির পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন মাজহারুল ইসলাম গোলাপ। এ সময় অতর্কিতভাবে স্থানীয় সিরাজুল ইসলাম ও কালী (৪০) নির্দেশে মাজহারুল ইসলাম মাজু মাজহারুল ইসলাম গোলাপের উপর হামলা চালায়। মাজহারুল ইসলামের চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

Advertisement

মাজহারুল ইসলাম গোলাপ জানান, বিবাদীগণদের সঙ্গে দীর্ঘদিন যাবত দেড় একর চাষের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর আগেও গত বছর আমি একটি মামলা দায়ের করি। গত আগস্ট ৭ জমির পাশে বসে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ করেই বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে এবং আমাকে একা পেয়ে জীবননাশের জন্য আমার উপর আক্রমণ চালায়। এ সময় আমি চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। এতে করে আমার জীবন রক্ষা পেয়েছে। 

তিনি আরো জানান, এ হামলায় আমার নাক-মুখ এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আমাকে বাড়ি নিয়ে আসলে পুনরায় বিবাদীরা লাঠিসোটা নিয়ে বাড়ির সামনে এসে আমাকে মারার জন্য ডাকাডাকি করতে থাকে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই আমার জীবনে নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। 

এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!