ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ২৭ আগস্ট ২০২৪
ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সাইফুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং প্রকল্পের রইন ওয়াল্ড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে তিনজন রেলগেট থেকে পোস্ট অফিস মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পেছনে বসে থাকা দুইজন ছিটকে পড়ে যান আর সাইফুল ইসলাম ঘাতক ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ঈশ্বরদী
লিংক সফলভাবে কপি হয়েছে!