নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সিগন্যাল অধিনায়ক লে. কর্নেল সানভীর হাসান মজুমদারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সোমবার রাত আনুমানিক ১১টার সময় উক্ত মাদক উদ্ধার করে। এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়।
জব্দকৃত মাদকদ্রব্যসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক ১৭ বিজিবি।
.png)
বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।