মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে হাউস নগরের একটি নির্জন এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল করিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির হাউস নগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল দেবনাথ জানান, মনাকষা ইউপির হাউস নগর এলাকার একটি নির্জন এলাকায় এক কিশোরের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি আরো জানান, নিহত কিশোরের গলা এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।