ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে চেয়ারম্যানকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২৭ আগস্ট ২০২৪
কিশোরগঞ্জে চেয়ারম্যানকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের অর্থের যোগানদাতা কিশোরগঞ্জ সদর উপজেলা ১১নং দানাপাটুলী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদদের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিষদের ভেতরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ শহরে ছাত্রদের উপর হত্যা ও নির্যাতনে সহায়তাকারী খুনি ও দুর্নীতিবাজ ১১নং দানাপাটুলী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ ও তার সহযোগী মো. বুলবুল মেম্বার, মো. আরজু মেম্বার (সাবেক মেম্বার), মো. বকুল মিয়া, মো. আমির হোসেন মেম্বারসহ সব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা করেন তারা। পাশাপাশি প্রশাসনকে তাদের অপসারণের দাবি জানান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!