[ দেশজুড়ে ]
পানগুছি নদীতে ডলফিন, দেখতে জনতার ভিড়
মৃত ডলফিন। ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে জোয়ারের পানিতে ভেসে আসা একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন জেলেরা। যার ওজন ৮ কেজি বলে জানান স্থানীয়রা।
শুক্রবার সকাল ১০টার দিকে পুরাতন থানা নদীর তীরবর্তী খেয়াঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা।
মোরেলগঞ্জ পৌর শহরের বারইখালী গ্রামের বাসিন্দা কবির হোসেন ও সোহেল জয় জানান, বাড়ির সামনে নদীর ঘাটে জাল তুলতে গেলে দূর থেকে কালো রংয়ের একটি প্রাণী ভাসতে দেখা যায়। পরে পানিতে নেমে দেখা যায় প্রাণীটি ডলফিন। এরপর ডলফিনটিকে তীরে তোলা হয়। এ সময় স্থানীয় লোকজন ডলফিনটি দেখতে ভিড় জমান। এটির ওজন ৮ কেজি। পরে ডলফিনটিকে মাটিচাপা দেন স্থানীয়রা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!