তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারাধন কর্মকারের ছেলে।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, গত সাতদিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এরপর অতিবৃষ্টির কারণে নিহত কাকনের বসতঘরে পানি উঠে যায়। পানি উঠে যাওয়ায় বুধবার সন্ধ্যার দিকে আইপিএস মেশিন সরাতে গিয়ে অসাবধনাবশত আইপিএসের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই কাকনের মৃত্যু হয়।
সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।