মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে গ্রামের পাশে স্থানীয় মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙন এলাকা দিয়ে গ্রামে বন্যার পানি ঢোকার স্থানে এ ঘটনা ঘটে। মৃত রাজু ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমমাথা এলাকার মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। মুহুরী নদীর বেড়িবাঁধের আগের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। রাতে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমমাথা এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রাজুসহ চার বন্ধু বেড়িবাঁধের ভাঙনকবলিত স্থানে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে রাজু প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।
.png)
ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, পরিবারের লোকজন রাজুর মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।