ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২৩, ২১ আগস্ট ২০২৪
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর
ছবিতে প্রবাসী শাহাদাত হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মাথার ওপর গাছ পড়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পৌর এলাকার সোনাকাটিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃত প্রবাসী শাহাদাত হোসেন (৩৪) পূর্ব পাড়ার কানু মিয়ার ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন। 

মৃতের প্রতিবেশী জসিম উদ্দিন বলেন, শাহাদাত হোসেন কিছুদিন আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকা প্লাবিত হয়েছে। এলাকাবাসী বিভিন্ন স্থানে জাল দিয়ে মাছ ধরছে। শাহাদাত বুধবার সকালে বাড়ির পাশের একটি কালভার্টের সামনে জাল দিয়ে মাছ ধরতে যায়। সোয়া ৯টার দিকে হঠাৎ পাশের একটি গাছের ডাল ভেঙে শাহাদাতের মাথার ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!