ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে সোয়েটার কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১০, ১৮ আগস্ট ২০২৪
টঙ্গীতে সোয়েটার কারখানায় আগুন
সোয়েটার কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় মম ফ্যাশন নামে এক সোয়েটার কারখানায় আগুন লেগেছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ ফায়ার ফাইটার নাইম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!