ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল ছোট্ট রিতার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১৪ আগস্ট ২০২৪
অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল ছোট্ট রিতার
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

পাবনার চাটমোহর উপজেলায় বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় রিতা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত রিতা উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে মায়ের কাছে বিস্কুট খাওয়ার বায়না ধরে রিতা। মা টাকা দিলে সে বাড়ির কাছে বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে ফিরছিল। এ সময় পথে ব্যাটারিচালিত দ্রুতগতির একটি অটোভ্যান ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!