ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণটাই হারালেন সদ্য বিবাহিত তৌহিদুল

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ১৪ আগস্ট ২০২৪
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণটাই হারালেন সদ্য বিবাহিত তৌহিদুল
ফাইল ফটো

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাসচাপায় তৌহিদুল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি সদ্য বিবাহিত ছিলেন বলে জানিয়েছেন তার এলাকার ইউপি চেয়ারম্যান।

বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বাকিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ব্যাংক কলোনি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আইদি পরিবহন নামের একটি বাস চাঁদপুর থেকে জগতপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী একটি মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তহিদুল ইসলাম মারা যান।

Advertisement

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তৌহিদুল ইসলাম সদ্য বিবাহিত। বুধবার সকালে মোটরসাইকেলে করে তার স্ত্রীকে হাজীগঞ্জে নামিয়ে দিতে যান। স্ত্রীকে সেখানে নামিয়ে চাঁদপুরের দিকে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!