ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত যুবককে ডাকাই কাল হলো ছোট্ট তামিমের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ১০ আগস্ট ২০২৪
ঘুমন্ত যুবককে ডাকাই কাল হলো ছোট্ট তামিমের
ফাইল ফটো

সিলেটের বিশ্বনাথে ঘুমের মধ্যে ডাকায় মুখে রড ঢুকিয়ে তামিম আহমেদ (৭) নামের এক শিশুকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কালীগঞ্জ বাজার সংলগ্ন চুনু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। খুন হওয়া তামিম কালীগঞ্জের আলাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

অভিযুক্ত নাইম আহমদ (২২) নেত্রকোণার মদন উপজেলার বড়হাটি গ্রামের আব্দুস সত্তারের ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাইম ও খুন হওয়া তামিমের পরিবার একই কলোনিতে বসবাস করতো। আজ শনিবার (১০ আগস্ট) ভোরে স্থানীয় বাসিন্দারা নাইমকে খুঁজে বের করে আটক করেন। সকাল ৮টায় তাকে নিয়ে পাশের পুকুর থেকে তামিমের লাশ উদ্ধার করা হয়।

অভিযুক্ত নাইম জানান, ড্যান্ডি সেবন করে তিনি বাসায় ঘুমাচ্ছিলেন। শিশু তামিম বার বার জানালা দিয়ে তাকে ডাকছিল। বিরক্ত হয়ে রাগের মাথায় তিনি কি করেছেন জানেন না।

এদিকে, পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) তামিমের লাশ ও অভিযুক্ত নাইম কলোনির মালিক চুনু মিয়াসহ এলাকার মুরব্বিদের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!