ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে যুবককে গলা কেটে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১০ আগস্ট ২০২৪
মধ্যরাতে যুবককে গলা কেটে হত্যা
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রায়হান আলী নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ আগস্ট) রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ব্রিটিশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ব্রিটিশ মোড় এলাকার রজবুল বিশ্বাসের ছেলে।

রায়হানের বোন ফজি বেগম বলেন, আমার চাচাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছে। এখন একেবারেই শেষ করে দিলো আমার ভাইকে। এই হত্যার জন্য তারা দায়ী। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

Advertisement

রায়হানের ভাবি শহিনুর বেগম বলেন, রাত ১টার দিকে হঠাৎ বাড়ির সামনে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটি আম বাগানে পড়ে আছে রায়হানের গলাকাটা দেহ। 

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!