ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ১০ আগস্ট ২০২৪
রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
ফাইল ফটো

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আলম হোসেন নামে এক মাদক কারবারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 

শুক্রবার (৯ আগস্ট) রাতে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলম হোসেন তারানগর গ্রামের আকবর আলীর ছেলে। তিনি এলাকায় মাদক কারবারী হিসেবে পরিচিত।

জানা গেছে, রাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন আলম হোসেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দুবৃর্ত্তরা। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যার পর পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা হেফাজতে নেয় পুলিশ।

Advertisement

বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, আলম হোসেনের নামে দুটি মাদক মামলা রয়েছে। তিনি মাদক কেনাবেচার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা চিহ্নিত করে গ্রেফতার করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!