সোমবার (৫ আগস্ট) গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যান ঘাতক মামা। নিহত জামারুল ইসলাম হিজলবাড়িয়া গ্রামের মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছেন।
.png)
নিহতের বোন সাজেদা খাতুন বলেন, আমার নানা সাবদাল বিশ্বাস ও নানি মারা গেছেন অনেক আগে। মা মমতাজ খাতুন নানা-নানির কাছে থেকে বাড়ির জমি ২ কাঠা ও মাঠান জমি ৩ কাঠা ভাগ পেয়েছে। জমি ভাগ হলেও মামা আবু কালাম জমির দখল দেননি। গতকাল আমার ভাই জামারুল ইসলাম মামা আবুল কালামের কাছে জমি দখল দেওয়ার অনুরোধ করতে যান। এ সময় মামা ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার এসআই কামরুজ্জামান বলেন, নিহত জামারুল ইসলামের মরদেহের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবুল কালামকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।