বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় সখিপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের বাহের চর এলাকার গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক মোল্লা ওই এলাকার আ. হাই মোল্লার ছেলে। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লার বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা বাড়িতে ঢুকে ফারুক মোল্লা ও তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এরপর দুর্বৃত্তরা তাদের ১২টি বসতঘরে আগুন দিয়ে চলে যায়। পরে স্বজনরা ফারুক মোল্লা ও ফরহাদ মোল্লাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফারুক মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গুরুতর আহত ফরহাদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিকা বলেন, ফারুক মোল্লাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসেছিলেন স্বজনরা। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।