ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষার্থীদের সহায়তায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ১০ আগস্ট ২০২৪
শিক্ষার্থীদের সহায়তায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক 
আটককৃত কিবলুর ফকির

চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ কিবলুর ফকির নামে এক যুবককে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিবলুর ফকিরের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিন জানান, সিটি গেট এলাকায় টহল কার্যক্রম চালাচ্ছিল নৌবাহিনীর একটি দল। এ সময় স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের দেওয়া তথ্যে একটি লাগেজসহ কিবলুর ফকিরকে আটক করা হয়। পরে সেই লাগেজ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অস্বাভাবিক চলাফেরা দেখে সন্দেহভাজন হিসেবে কিবলুর ফকিরকে শনাক্ত করেন শিক্ষার্থীরা। আটকের পর তাকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!