ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ৮ আগস্ট ২০২৪
চট্টগ্রাম বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ আটক
আটককৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত আজিজ চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ওমরাহ ভিসা নিয়ে তিনি সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ জানান, আটকের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

জানা যায়, রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের নিউমার্কেট চত্বরে সংঘর্ষে আহত হন আজিজুর রহমান আজিজ। এরপর তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মাথা ও শরীরে আঘাত নিয়ে সেখানে তিনদিন চিকিৎসা নেয়ার পর সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!